অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ১ হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ২০টি ককটেল ছাড়াও, ১৭ রাউন্ড কার্তুজ, ৪টি ওয়ান শুটারগান, ২টি এলজি, পুলিশের কাছ থেকে লুট করা একটি চায়না রাইফেল, একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
সবশেষ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ অভিযানে মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জন ও অন্যান্য মামলায় এক হাজার ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি