অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারাদেশ ২৪ ঘণ্টায় এক হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২৬০ জনকে।
ইনামুল হক সাগর জানান, ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এরপর প্রতিদিনই এ বিশেষ অভিযানে অনেককে ধরা হচ্ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি