৮ মে ২০২৬

ওপেনএআইয়ের তথ্য ফাঁসকারী তরুণের রহস্যজনক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ওপেনএআইয়ের তথ্য ফাঁসকারী তরুণের রহস্যজনক মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) উৎপাদনকারী কোম্পানি ‘ওপেন এআই’-এর সাবেক কর্মী এবং প্রতিষ্ঠানটির দুর্নীতির তথ্য ফাঁসকারী ভারতীয় এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিট এলাকায় নিজ ফ্ল্যাট থেকে সুচির বালাজি (২৬) নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি বলেছে, গত ২৬ নভেম্বর বালাজির মৃতদেহ উদ্ধার করে পুলিশ, তবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে- সে সম্পর্কিত কোনো তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করেনি পুলিশ। সান ফ্রান্সিসকো পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমে জানানোর মতো কোনো তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই। যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী প্রতিষ্ঠান ওপেন এআই বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে একটি। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে পরিচিত এবং জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি এই কোম্পানিরই পণ্য। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুচির বালাজি ওপেন এআইয়ের কর্মী ছিলেন। গত আগস্টে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অনেকটা আকস্মিকভাবেই ওপেন এআইয়ের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটান বালাজি। সাক্ষাৎকারে তিনি বলেন চ্যাট জিপিটি প্রস্তুত ও বাজারজাতকরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের গুরুতর লঙ্ঘণ করেছে ওপেন এআই। সাক্ষাৎকারে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদককে তিনি বলেছিলেন, “আপনি যদি ওপেন এআইয়ের কর্মী হতেন, তাহলে আমি যা জানি, তা জানার পর নিশ্চিতভাবেই আপনি সেই কোম্পানি থেকে পদত্যাগ করতেন। তারা যেভাবে ব্যবসা করছে, সেটি কোনোভাবেই ইন্টারনেট ইকোসিস্টেমের জন্য গ্রহণযোগ্য নয়।” ওই সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক বার্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন সুচির বালাজি। সর্বশেষ পোস্টে তিনি বলেছিলেন, বিভিন্নভাবে চ্যাট জিপিটিরও অপব্যবহার হচ্ছে, যা অদূর ভবিষ্যতে এই খাতের বাণিজ্যকে ঝুঁকিতে ফেলবে। বালাজির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে তার মৃত্যুর জন্য গভীর শোক জানিয়েছে ওপেন এআই। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, “এই হৃদয়বিদারক সংবাদ আমাদের গভীর শোকে সিক্ত করেছে। সুচিরের স্বজনরা এখন কঠিন সময় পার করছেন। আমাদের হৃদয় তাদের সঙ্গে রয়েছে।” বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি