৪ মে ২০২৬

ওমানে নোয়াখালীর প্রবাসী তরুণের আত্মহত্যা  

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ওমানে নোয়াখালীর প্রবাসী তরুণের আত্মহত্যা  
নোয়াখালী প্রতিনিধি: ওমানের মাস্কাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী তরুণ আত্মহত্যা করেছে। নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে। গতকাল শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্টাক শহরে এ ঘটনা ঘটে। নিহতের ভগ্নিপতি মো.আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে সে ইলেকট্রিক,পাইপ ফিটারের কাজ করত। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। গত কিছু দিন যাবত এ বিষয় তার মধ্যে হতাশা কাজ করত।  কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয় নি। শনিবার ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে। বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি