৫ মে ২০২৬

ওজন বেশি হওয়ায় রোশন সঙ্গমে সক্রিয় না: শ্রাবন্তী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওজন বেশি হওয়ায় রোশন সঙ্গমে সক্রিয় না: শ্রাবন্তী
বাংলাপ্রেস ডেস্ক: টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার স্বামী রোশন সিংহের বিরোধ চরম পর্যায়ে। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। তবে ১২ দিন কেটে যাওয়ার পর বিবাহবিচ্ছেদের নোটিশ পাননি বলে দাবি করলেন তার স্বামী রোশন। রোশন বললেন, ‘শ্রাবন্তীর অনেক বন্ধুর সাথে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকেই খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই। এ রকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছেন, তারা আমার বিশ্বস্ত বন্ধু।’ রোশন বিস্মিত, পরোক্ষভাবে তাকে হেনস্থা করা হচ্ছে কেন? তিনি বললেন, ‘আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি! আমার সাবেক বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সাথেঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’ এর পরেই রোশনের প্রশ্ন, ‘সাবেক প্রেমিকার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ফোন করে তাকে বিবাহবিচ্ছেদের কথা বলার মানে কী?’ রোশন চান, তার বিরুদ্ধে শ্রাবন্তীর কোনো অভিযোগ থাকলে, তা যেন তিনি আদালতে করেন। এভাবে বিভিন্ন দিক থেকে হুমকি বা নোংরা কথা বলে পরিস্থিতিকে জটিল করে তোলার মধ্যে কোনো মানে খুঁজে পাচ্ছেন না রোশন।সূত্র : আনন্দবাজার পত্রিকা বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি