৬ মে ২০২৬

ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানকে নিষেধাজ্ঞা দিতে আহ্বান মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানকে নিষেধাজ্ঞা দিতে আহ্বান মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের
বাংলাপ্রেস ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ৬ সদস্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সদস্যরা। চিঠি দেয়া কংগ্রেস সদস্যরা হলেন, লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। কংগ্রেস সদস্যরা বলেন, আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বিজিবি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের। অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিক্ষোভকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগকে নির্দেশ দেন উল্লেখ করেন ৬ কংগ্রেস সদস্য। এসব কারণেই আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি