৫ মে ২০২৬

ও কি সত্যিই তোমার স্বামী না ভাড়া করে এনেছ? রাখিকে সালমানের খোঁচা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ও কি সত্যিই তোমার স্বামী না ভাড়া করে এনেছ? রাখিকে সালমানের খোঁচা
বাংলাপ্রেস ডেস্ক: স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছেন রাখি সবন্ত। তাঁকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর বাড়িতে। আলাপ করিয়েছেন সকলের সঙ্গে। কিন্তু তার পরেও রীতেশকে ঘিরে ধন্দ যেন কাটতে চাইছে না! এ বার রাখির স্বামীকে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন স্বয়ং সালমান খান। সরাসরি প্রশ্নই করে ফেললেন রাখিকে। জানতে চাইলেন, “ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?” কম যান না রাখিও।

আরও পড়ুন:  ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ব্যালট পেপারে সিল

সটান বলে দিলেন, “না না। ও-ই আমার পতি পরমেশ্বর। আমার একমাত্র স্বামী। ”রীতেশ জানিয়েছেন, পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে বেলজিয়ামে থাকেন। স্ত্রীকে সমর্থন করে তিনি বলেন, “রাখি কখনও মিথ্যে বলে না। ও যা বলেছে, তা ১০০ শতাংশ সত্যি। আমি ওকে সকলের সামনে গ্রহণ করতে পারিনি, সেটা আমার দোষ। আমার পেশাগত দিক নিয়ে এতটাই ভয়ে ছিলাম যে, ওকে অপেক্ষা করতে বলেছিলাম।” এত সাফাইয়ের পরেও অনেকেই এই ব্যক্তিকে রাখির স্বামী বলে মানতে রাজি নন। সবটাই কি সাজানো? টিআরপি বাড়ানোর ফিকির? উত্তর দেবে সময়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি