৯ মে ২০২৬

"ও আমার আয়েশা, তুই কোথায় গেলি রে?" বাবার আর্তনাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
"ও আমার আয়েশা, তুই কোথায় গেলি রে?"  বাবার আর্তনাদ
বাংলাপ্রেস ডেস্ক: ঈদ উদযাপনের জন্য বাবা-মার সঙ্গে চট্টগ্রাম শহরে যাচ্ছিল ২ বছর বয়সী আয়েশা। কিন্তু গন্তব্যে পৌঁছা হয়নি তার। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় প্রাণ গেছে আরও ২ জনের। নিহত আয়েশা চট্টগ্রামের বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকার সাজ্জাদুন নূর ও জুবাইদা ফেরদৌস দম্পতির সন্তান। রাত ১০টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালের এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়েই আয়েশার বাবা সাজ্জাদুন নূর বিলাপ করতে করতে বলেন, ‘ও আমার আয়েশা, তুই কোথায় গেলিরে! আমার মেয়ে তো কিছুই বুঝতো না। তার কি দোষ ছিল? তাকে কেন নিয়ে গেল আল্লাহ।’ এদিকে দুর্ঘটনার পর আয়েশাকে হাসপাতালে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গায়ে সাদা ফ্রক ও নীল হাফ প্যান্ট পরা আয়েশাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন বাবা। তারা মাথা ফেঁটে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্তে লাল হয়ে যাচ্ছে বাবার টি-শার্ট। শিশুটিকে কোলে নিয়ে ছুটতে ছুটতে বাবা সাজ্জাদ ‘আল্লাহু আকবরম আল্লাহু আকবর’ বলে জিকির করছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি