৪ মে ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ এএম
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:   আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। গতকাল বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। এর ফলে বিশ্বকাপে বাংলাদেশ পড়ে গেছে কঠিন সমীকরণের সামনে। 

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে জিততেই হবে জুনিয়র টাইগারদের।

কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টির কারণে খুব কম খেলা সম্ভব হয়েছে। ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা হলেও মাত্র ১০ ওভার খেলা হয়। সেই সময়ে নিউজিল্যান্ড করে ৫১ রান, এক উইকেট হারিয়ে। এরপর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। দুই দলই পয়েন্ট ভাগ করে নেয়।

এর আগে ১৭ জানুয়ারি একই মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি হয়েছিল। সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ১৮ রানে হারে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপ বি-তে তারা এখন তৃতীয় স্থানে আছে।

এই গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে তিনটি দল। ভারত ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে। তারা ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে। বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি