৪ মে ২০২৬

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টাইগাররা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টাইগাররা

বাংলাপ্রেস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আইসিসি’র অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগাররা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসি’র বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করলো বাংলাদেশ। আগামী ৯ এপ্রিল একই ভেন্যুতে ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

এর আগে, টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান করতে সক্ষম হয় তারা। আদ্র কন্ডিশনে দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শামিম হোসেন। মাত্র এক রানে ব্লাকক্যাপ ওপেনার মারিউকে ফেরান এই অফস্পিনার। তিন স্পিনার আর শরিফুলের পেইসে দিশাহারা হয়ে পড়ে কিউইরা। ৭৪ রানে হারায় ৪ উইকেটে।

স্রোতের বিপরীতে লিডস্টোনের ৪৪, আর শেষ ওভারে ১৯ রান তুলে হুইলার গ্রিনাল অপরাজিত থাকেন ৭৫ রানে। ৮ উইকেটে দলীয় স্কোর থামে ২১১ রানে। শরিফুল নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে বাউন্সি উইকেটে ৩২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে, তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান ৬৮ রানের জুটি গড়েন। এরপর মাহমুদুল ও শাহাদাত গড়েন ১০১ রানের জুটি। মাহমুদুল ঠিক ১০০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর শাহাদাত অপরাজিত থাকেন ৪০ রানে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি