৪ মে ২০২৬

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দেবীগঞ্জে শরিফুলের বাড়িতে মানুষের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দেবীগঞ্জে শরিফুলের বাড়িতে মানুষের ঢল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ দক্ষিন আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের পর শরিফুলের বাড়িতে মিষ্টি আর ফুল হাতে নিয়ে মানুষের ঢল।

আজ দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান সহ সর্বস্তরের মানুষ ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয় শরিফুলের বাড়িতে । এ সময় শরিফুলের বাবা-মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার । এসময় শরিফুলের বাবা-মা আনন্দে আপ্লুত হয়ে পড়ে।

শরিফুল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি এলাকার দুলাল মিয়ার ছেলে। ৮নং দন্ডপাল ইউপি চেয়ারম্যান জামেদুল ইসলাম জানান, কালীগঞ্জ পার স্টার ক্লাবে সে খেলত। আজ সে অনুর্ধ্ব ১৯ বিশ^কাপ দলে খেলে জয় ছিনিয়ে এনেছে। তার খেলা দেখে আমরা খুব আনন্দিত। ভবিষ্যতে সে আরও ভালো খেলতে পারে আমরা সে কামনা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, শরিফুল আজ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দিয়েছে। শরিফুল পঞ্চগড় বাসীর গর্ব। আমরা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বড় পর্দায় হাজার-হাজার দশর্ক তার খেলা দেখেছি। শরিফুলের পরিবারের পাশে আমরা আছি ।

শরিফুলের বাবা-মা বলেন ছোট বেলা থেকে খুব কষ্ট করে শরিফুল কে মানুষ করেছি । আনন্দে আবেগাপ্লুত হয়ে কান্নাজরিত কন্ঠে জানান আমার ছোট ছেলে শরিফুল খুব খেলা পাগল ছিল। সে আমাদের গ্রামের মাঠেই খেলাধুলা করত। আজ সে দেশের জন্য খেলে বিশ^কাপ জয় করেছে। গর্বে আমার বুকটা ভরে গেছে। আমি চাই সে যেন জাতীয় দলে খেলে দেশের জন্য বিশ্বকাপ এনে দিতে পারে। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি