৪ মে ২০২৬

অনুমতি ছাড়া মক্কাতে প্রবেশ করতে পারবেন না প্রবাসীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম
অনুমতি ছাড়া মক্কাতে প্রবেশ করতে পারবেন না প্রবাসীরা

পবিত্র মক্কা নগরী।

বাংলাপ্রেস ডেস্ক:   সৌদি আরব সরকার পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই নিয়মে বৈধ অনুমতিপত্র বা পারমিট ছাড়া কোনো প্রবাসী মক্কায় প্রবেশ করতে পারবেন না। 

মূলত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হজের আচার-অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ‘অনুমতিপত্র ছাড়া হজ নয়’ শীর্ষক প্রচারণার অংশ হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী কেবল সেইসব প্রবাসীরা মক্কায় প্রবেশের অনুমতি পাবেন যাদের কাছে মক্কার আবাসন অনুমতিপত্র (ইকামা), হজের বিশেষ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজ করার জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট রয়েছে। যাদের কাছে এই ধরনের কোনো বৈধ নথিপত্র থাকবে না, তাদের মক্কার প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্টগুলো থেকে ফিরিয়ে দেওয়া হবে। 

এছাড়া উমরাহ ভিসায় আসা বিদেশি যাত্রীদের দেশ ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল (১ জিলকদ)।

সরকার আরও জানিয়েছে, ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সকল শ্রেণির নাগরিক ও প্রবাসীদের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহ পারমিট প্রদান স্থগিত থাকবে। এমনকি হজ ভিসা ছাড়া অন্য যেকোনো ধরনের ভিসা ধারীদেরও এই সময়ে মক্কায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ডিজিটাল সেবা সহজ করতে ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে হজের অনুমতিপত্র সংগ্রহের সুযোগ রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় সবাইকে এই আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সূত্র: সৌদি গেজেট।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি