অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে জানিয়ে হাইকোর্ট বলেছেন, পিক অ্যান্ড চুজ নয়, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে এমন আদেশ দেন আদালত।
এদিন শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত তার কথা শোনেন, পরে এই আদেশ দেন। রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান বলেন, আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন, রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন।
এর আগে বেইলি রোড ট্রাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তারকৃত রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা চেয়েছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। একইসঙ্গে শ্রমিকদের গ্রেপ্তার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিবাদিদের।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি