৬ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে ৩১ দফা মিলে যাবে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে ৩১ দফা মিলে যাবে : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩১ দফা শুধু বিএনপির কোনো দফা নয়, যারা আন্দোলন করছিলাম তাদের সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে তৈরি। এই ৩১ দফা অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে অনেকগুলো মিলে যাবে।’ বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন।’ তিনি বলেন, ‘৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেওয়া হয়। নতুন যে প্রস্তাব দেওয়া হবে এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, মিলতে হবেই। কারণ, এটা জাতিকে এগিয়ে নেওয়ার ভাবনা থেকেই করা হয়েছে।’ এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি