৯ মে ২০২৬

অনলাইন জুয়া নিষিদ্ধ করল সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন জুয়া নিষিদ্ধ করল সরকার
বাংলাপ্রেস ডেস্ক: নতুন সাইবার সুরক্ষা আইনের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ আইনে বাংলাদেশে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন আইনে অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা পূর্ববর্তী আইনে স্পষ্টভাবে উল্লেখ ছিল না। এছাড়া, জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলাসহ আরো নয়টি ধারা বাতিল করা হয়েছে। এসব ধারায় দায়ের হওয়া প্রায় ৯৫ শতাংশ মামলা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। আইন উপদেষ্টা আরো জানান, এ বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়েছে—সাইবার সুরক্ষা আইন, সীমানা পুনর্নির্ধারণ আইন এবং সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধনী। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চলতি সপ্তাহেই সাইবার সুরক্ষা আইনটি চূড়ান্তভাবে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি