৪ মে ২০২৬

অলিম্পিক থেকে দিয়া সিদ্দিকীর বিদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অলিম্পিক থেকে দিয়া সিদ্দিকীর বিদায়

বাংলাপ্রেস ডেস্ক: অলিম্পিক আরচারির নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারইয়ানার কাছে টাইব্রেকারে হেরেছেন দিয়া সিদ্দিকী।

বৃহস্পতিবার কারইয়ানার বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের নারী তীরন্দাজ। পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা।

চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে।

শেষ পর্যন্ত শ্যুট অফে হেরে বিদায় নিতে হয়েছে দিয়াকে। শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আরচার। প্রতিপক্ষ ১০ স্কোর করলেও দিয়া করেন ৯।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি