৪ মে ২০২৬

অলআউট ভারত, বিশ্বকাপ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৭৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অলআউট ভারত, বিশ্বকাপ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৭৮

বাংলাপ্রেস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে টসে জিতে ভারতীয় যুবাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। দিব্বংশ সাক্সেনাকে ফিরিয়ে দেন অভিষেক দাস। ১৭ বলে ২ রান করে ফিরে যান দিব্বংশ সাক্সেনা। এর ফলে পচেফস্ট্রুমে স্বপ্নের ফাইনালে দুর্দান্ত শুরু বাংলাদেশের। শুরু থেকেই ভারতীয় দুই ওপেনারকে চেপে ধরে টাইগার পেসাররা। শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

তবে এই চাপ সামলে নিয়ে ম্যাচে ফিরে ভারত। ৯ রানে প্রথম উইকেট পড়ার পর বাংলাদেশের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন ভারতের দুই ব্যাটসম্যান যশস্বি জাসওয়াল এবং তিলক বার্মা। ৯৬ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশের সামনে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তারা দু’জন। অবশেষে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে অসাধারণ এক ক্যাচ ধরলেন শরিফুল ইসলাম। সেই ক্যাচেই ফিরে গেলেন ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামা তিলক বার্মা। ৬৫ বলে ৩৮ রান করে ফিরে যান তিলক বার্মা।

এরপর রাকিবুলের আঘাত। অধিনায়ক প্রিয়াম গ্র্যাগকে ফিরিয়ে দেন তিনি। ৯ বলে ৭ রান করেন ভারতীয় অধিনায়ক। তবে এরপর চাপ সামলে এগিয়ে যায় ভারত। সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন ওপেনার ইয়াশভি জাইসওয়াল। তবে ৪০ ওভারের ৪র্থ বলে ইয়াশভি জাইসওয়ালকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। ১২১ বলে ৮৮ রান করে ইয়াশভি জাইসওয়াল।

এরপর পরের বলে আবারো শরিফুলের আঘাত। সিদ্ধেশ ভীরকে কোন রান না করার আগে ফিরিয়ে দেন। ২২ রানে রান আউট হন ধ্রুব জুরেল। এরপর শরিফুলের ছোড়া বলে ২ রানে ফিরে যান রবি বৈশ্ন্য।

এরপর আবারো অভিষেক দাসের আঘাত। কার্তিক ত্যাগিকে ফিরিয়ে দেন শূণ্য রানে। শুশান্ত মিশরাকে শেষ ব্যাটম্যান হিসেবে আউট করে ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। শেষ উইকেটটি নেন সাকিব। ফলে আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জিততে লাগবে ১৭৮ রান।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাস।

ভারতীয় একাদশ: ইয়াশভি জাইসওয়াল, ডিভ্যানাশ সাকসেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গ্র্যাগ (অধিনায়ক), সিদ্ধেশ ভীর, আথারভা অ্যানকোলেকার, রবি বৈশ্ন্য, শুশান্ত মিশরা, কার্তিক ত্যাগি এবং আকাশ সিং।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি