৪ নভেম্বর ২০২৬

অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স এল ১৫১ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ এএম
অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স এল ১৫১ কোটি ডলার

বাংলাপ্রেস ডেস্ক: অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৪ অক্টোবর এক দিনেই দেশে ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহ দেশের মোট রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি