৭ মে ২০২৬

অক্টোবরে এসেছে ৩ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অক্টোবরে এসেছে ৩ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স

বাংলাপ্রেস ডেস্ক: সদ্য বিদায়ী অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ৩১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৪৭ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ডলার ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়াও বিদায়ী অক্টোবরজুড়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬৬ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি