৫ মে ২০২৬

অবশেষে প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তানের ছবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অবশেষে প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তানের ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ঢালিউড চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক ডালপালা মেললেও অবশেষে বিষয়টি সামনে এসেছে। তাদের দুজনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, মা-বাবা হয়েছেন তারা। এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স আড়াই বছর। জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। দফায় কথা হচ্ছিল শবনম বুবলী ও শাকিব খানের সঙ্গে। সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তারা দুজনে বিষয়টি তাদের সময় মতো সবার সামনে আনবেন বলে জানান। এর বাইরে পরিষ্কার করে কিছুই বলেননি তারা। শাকিব খান ও বুবলী দুজনের কেউই বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু না বললে, তাদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের সঙ্গে বাবা-মায়ের কয়েকটি স্থিরচিত্র পাওয়া যায়। এদিকে, পারিবারিক সূত্র ও দুজনের ঘনিষ্ঠজনদের কাছে থেকে জানা গেছে, আজ শুক্রবার দিনের যেকোনো সময়ে শাকিব খান ও বুবলীর কাছ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুকের মাধ্যমে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা জানা যেতেও পারে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি