৫ মে ২০২৬

অবশেষে নওয়াজ শরিফের জামিন মঞ্জুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবশেষে নওয়াজ শরিফের জামিন মঞ্জুর

বাংলাপ্রেস ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিয়েছে লাহোরের হাইকোর্ট। গতকাল শুক্রবার তার জামিন মঞ্জুর করেন আদালত। খবর ডনের।

অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারে ভুগছেন নওয়াজ শরিফ। গত সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লাহোরের সার্ভিস হাসপাতালে ভরতি করা হয়।

অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারের কারণে তার প্ল্যাটিলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে যায়। যে কারণে রক্তক্ষরণও হচ্ছে। তার চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে নওয়াজ শরিফের।

দুর্নীতির মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কোট লৌখপতি কারাগার থেকে লাহোরের এনএবি ডিটেনশন সেন্টারে ছিলেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এখানে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে গত সোমবার হাসপাতালে নেয়া হয়।

এ সময় নওয়াজ শরিফের ছোট ভাই বর্তমান পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ অভিযোগ তুলে বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিত্‍‌সার জন্য হাসপাতালে শিফট করার ক্ষেত্রে সরকার যে গড়িমসি করছে, তা রাজনৈতির প্রতিহিংসা ও অসংবেদনশীলতা চরিতার্থ করার সবচেয়ে খারাপ উদাহারণ।

তিনি আরও বলেন, নওয়াজ শরিফের যদি খারার কিছু হয়ে যায়, তার জন্য বর্তমান সরকারই দায়ী হবে।

নওয়াজের এই অসুস্থতার খবরের মধ্যে তাঁর জামাতা এবং পিএমএল-এন পার্টির নেতা ক্যাপ্টেন (অবঃ) সফদরকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ হিসেবে পুলিশ বলেছেন, তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, যা আইনের বিরুদ্ধে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি