৫ মে ২০২৬

অবশেষে ক্ষমা চাইলেন সানি লিওন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবশেষে ক্ষমা চাইলেন সানি লিওন

বিনোদন ডেস্ক: হিন্দি ছবি ‘অর্জুন পাটিয়ালা’র একটি আইটেম গানের কথা। এতে বলিউড অভিনেত্রী সানি লিওন ঘটনাক্রমে দিল্লির একজন বাসিন্দার মোবাইল নম্বর নিজের হিসেবে জানিয়ে দেন। ব্যস, এরপর থেকে লোকটার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এ কারণে তার কাছে ক্ষমা চাইলেন ৩৮ বছর বয়সী এই তারকা।

ভারতীয় চ্যানেল জুম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হোক আমি চাইনি। এজন্য ক্ষমা চাচ্ছি।

‘অর্জুন পাটিয়ালা’ ছবির গানে সানি লিওনের জানানো মোবাইল নম্বরটি ২৭ বছর বয়সী পুনীত আগারওয়ালের। দিল্লির উত্তর-পশ্চিমের আবাসিক এলাকা পিতামপুরার ওই বাসিন্দা শত শত ফোন পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

দিল্লির ওই বাসিন্দা বলেন, গত ২৬ জুলাই ছবিটি মুক্তির পর থেকে অপরিচিত মানুষ আমার মোবাইল নম্বরে ফোন করে সানি লিওনির সঙ্গে কথা বলতে চাচ্ছে। শুরুতে ভেবেছিলাম কেউ আমার সঙ্গে মজা করছে। পরে জানতে পারি আমার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। সানি লিওন আমার মোবাইল নম্বর নিজের নম্বর হিসেবে বলেছেন। তিনি জানান, দিনে ১০০ থেকে ১৫০টি কল পাচ্ছেন তিনি। অপর প্রান্ত থেকে বেশিরভাগ মানুষই অশ্লীল কথাবার্তা বলে তাকে। অনেকে ভিডিও কলে আসতে চায়। এটি সানি লিওনির নম্বর না জানালে গাল দিয়ে বসে তারা।

পুনীত আগারওয়ালের দাবি, অনেক মানুষ আমাকে হয়রানি করছে। তারা আমাকে গাল দিচ্ছে ও লজ্জাকর কথাবার্তা বলছে। এরই মধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু আশ্বাস দিলেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি