৪ মে ২০২৬

অবশেষে বিয়ের জন্য নায়িকা পাত্রী খুঁজে পেয়েছেন সালমান!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবশেষে বিয়ের জন্য নায়িকা পাত্রী খুঁজে পেয়েছেন সালমান!

বিনোদন ডেস্ক: অবশেষে বিয়ের জন্য পাত্রী খুঁজে পেয়েছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত সালমান খান। আর পাত্রী নিজেই এ কথা প্রকাশ করেছেন। তা পাত্রী কে জানেন? 'বীর' ও 'যুবরাজ' ছবিতে সালমানের সহ-অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নায়িকা।

জি নিউজের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন খানকে প্রশ্ন করা হয়েছিল সালমান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডের মধ্যে কাকে তিনি মারতে চান এবং কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান? আর কাকেই বা বিয়ে করতে চান?

উত্তরে জেরিন বলেন, ''আমি কাউকেই মারতে চাই না। আবার বিয়েতেও বিশ্বাস রাখি না। আমার মতে বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, তবে বর্তমান যুগে এসে এটা একটা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমান সঙ্গে আমার বিয়ে হচ্ছে এমন গুজব ছড়াতেও আমার বেশ ইচ্ছে করে।'' প্রসঙ্গত, শেষবার জেরিন খানকে দেখা গিয়েছিল 'আকসর ২', 'হেট স্টোরি ৩' ও '১৯২১' ছবিতে। তবে বক্স অফিসে এই দুটি ছবিই সেভাবে ছাপ ফেলতে পারেনি। শোনা যাচ্ছে, এবার তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে নায়িকার।

সালমান খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন 'দাবাং থ্রি'-এর শ্যুটিংয়ে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে সঞ্জয়লীলা বানসালির 'ইনশাল্লাহ'। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি