অবশেষে বিয়ে করছেন কাজল
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের দক্ষিণী ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিশ্বজুড়ে তার ভক্তকুলের কমতি নেই। নায়িকার ব্যক্তিগত বিষয় জানার ব্যাপারে ভীষণ আগ্রহী তার ভক্তরা। নন্দিত এই তারকা অভিনেত্রীর বিয়ের খবরে তুমুল কৌতূহলী হয়ে উঠেছেন তার ভক্তরা।
ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাজল। তার হবু বর মিডিয়ার বাইরের একজন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সম্প্রতি অভিনেত্রী নিজেই বিয়ের এমন পাকা খবর জানিয়েছেন। অবশ্য 'সিংহাম' খ্যাত অভিনেত্রী আগেই জানিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করবেন না।
এর আগেও তার সঙ্গে এক ব্যবসায়ীর প্রেম ছিল। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টিকেনি। জানা গেছে, পাত্র কাজল ঠিক করেননি, একেবারে পারিবারিকভাবে বিয়ে হচ্ছে। দক্ষিণী ছবির চেনা মুখ কাজল বলিউডেও বেশ জনপ্রিয়। অজয় দেবগণের সঙ্গে তার সিংঘম ছবিটি দারুণ হিট করে।
সম্প্রতি বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে কাজলের প্রেম নিয়ে যে গুঞ্জন শুরু হয়। হঠাৎ কাজলের বিয়ের খবরে তা অনেকটাই ভেস্তে গেল। এই মুহূর্তে কাজল 'ইন্ডিয়ান টু' ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের কাজ হাতে রয়েছে। ‘মুম্বাই সাগ ‘ নামেও একটি হিন্দি ছবিতে দেখা যাবে তাকে। সেগুলো শেষ হলেই বিয়ের কাজটি সেরে ফেলবেন তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি