৪ মে ২০২৬

অবশেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি
বাংলাপ্রেস ডেস্ক: এতোদিন ধরে চলা সব জল্পনার অবসান ঘটালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়ছেন বলে জানিয়ে দিলেন তিনি। এর আগে নতুন কোচ রোনাল্ড কোম্যানকে মেসি জানিয়েছিলেন, বার্সায় তার ভবিষ্যৎ অনিশ্চিত। এবার এই ক্লাবে আর থাকবেন না বলে বার্সেলোনা কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিলেন তিনি। মেসির এই সিদ্ধান্তের সত্যতা জানিয়ে খবর প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোল ডট কম। এছাড়াও আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক টুইটের বরাত দিয়ে বার্সা ব্লগরেন্স এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দাতেরো জানিয়েছে, মেসি সিদ্ধান্ত নিয়েছেন, আর বার্সার অনুশীলনে যোগ দেবেন না এবং নিয়মমাফিক পরবর্তী করোনা টেস্টে অংশ নেবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর। বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। ওই চুক্তি নবায়ন তো করবেনই না, শেষ করেও যেতে রাজি নন মেসি। মেসির এমন সিদ্ধান্তে রাতেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে বার্সেলোনার বোর্ড ডিরেক্টরসরা। এরইমধ্যে মেসির এই সিদ্ধান্তকে সমর্থন ও স্বাগত জানিয়েছেন ক্লাবটির সাবেক অধিনায়ক চার্লস পুয়ল। সিদ্ধান্তে অটল থাকলে বার্সার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন লিওনেল মেসি। মেসি বলতেই ফুটবলপ্রেমীদের চোখে বার্সেলোনার লোগো ভেসে ওঠে। বার্সেলোনা ও মেসিকে মূদ্রার এপিঠ-ওপিঠ বলেই ভাবেন অনেকে। তা ভাবাই স্বাভাবিক। মেসির ক্যারিয়ারের পুরোটাই বার্সার ছায়াতলে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে ন্যু ক্যাম্পে যোগ দেন মেসি। ২০০২ সাল থেকে বার্সেলোনা যুবদলের হয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে যোগ দেন বার্সার অনূর্ধ্ব-১৬ দলে। এরপর বার্সা অনূর্ধ্ব-১৯, বার্সা সি দল এবং বার্সা বি দলের হয়ে খেলা সম্পন্ন করে ২০০৫ সালে ১ জুলাই থেকে বার্সার মূল দলে ঠাই হয় তার। এরপর থেকেই বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে মেসি বার্সেলনার হয়ে ৭৩১ ম্যাচ খেলে ৬৩৪টি গোল করেছেন। মেসির বার্সা ছেড়ে দেয়ার গুঞ্জন অনেক আগে থেকেই বাতাসে ভাসতে থাকলেও এবারের লা লিগায় ব্যর্থ হওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। এরপর চ্যাম্পিয়নস লিগে জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ভেঙে পড়েন মেসি। বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউয়ের সঙ্গে মানসিক দ্বন্দ্বে জড়াতে হয় মেসিকে। সাবেক কোচ কিকে সেতিয়েন বরখাস্তের পর দায়িত্ব নিয়ে দল থেকে বুড়োদের ছেঁটে ফেলার ইঙ্গিত দেন নতুন কোচ কোম্যান। তবে মেসিকে নিয়ে তার কোনো সমস্যা নেই জানালেও মেসি নিজের হতাশার কথাই জানান। বার্সেলোনা থাকতে নানাভাবে মেসিকে পটানোর চেষ্টা করলেও অবশেষে ব্যর্থই হলেন কোম্যান। যে কারণে বার্সেলোনা ছাড়ছেন মেসি সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ টুইট করেছেন, আজ বার্সেলোনা ভক্তদের অতীব দুঃখের দিন। লিও মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর বার্সোলোনায় থাকতে চান না। ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন। এই সপ্তাহান্তে মেসি আর টেস্ট বা ট্রেনিংয়ে অংশ নেবেন না। তার সিদ্ধান্ত চূড়ান্ত। মেসির বার্সা ছেড়ে দেয়ার গুঞ্জন অনেক আগে থেকেই বাতাসে ভাসছিল। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন তিনি। বার্সেলোনার এমন দুঃসময়ে কেন হাল না ধরে ছেড়ে দিচ্ছেন সে প্রশ্ন জেগেছে বহু ফুটবলপ্রেমীদের মনে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ঠিক কী কারণে বার্সা ছাড়তে চাচ্ছেন মেসি? সেই বিষয়ে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোল ডট কম জানিয়েছে, করোনার কারণে বেশ বড়রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বার্সেলোনা। এরপর লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের কাছে পেরে উঠেনি সেতিয়েনের শিষ্যরা। নাপোলিকে বিধ্বস্ত করে ফের জাত চেনালেও চ্যাম্পিয়নস লিগের ভরাডুবিতে দল সেই আর্থিক ক্ষতিকে পুষিয়ে উঠতে পারবে না বার্সা। তাছাড়া জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে নাস্তানাবুদ হয়ে ঐতিহ্যবাসী ক্লাবটির ইমেজ আরও ক্ষুণ্ণ হয়েছে। আর এসব ক্ষতি থেকে কাটিয়ে উঠতে মেসিকে বিক্রি করতে চায় বার্সা। ক্লাবটির প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউ চাচ্ছেন, বুড়োদের ছেঁটে ফেলে নতুন দল তৈরি করতে, যেখানে মেসিকেও রাখছেন তিনি। এমন পরিস্থিতিতে যতই দিন গড়িয়েছে বার্তোমেউ-মেসির মধ্যকার সম্পর্কের আরও অবনতি হয়েছে। ক্লাবের একাধিক পরিচালকও নাকি চান, মেসি চলে যাক। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের পর থেকে বার্সা বোর্ডের সঙ্গে মেসির বনিবনা হচ্ছিল না। বলা হচ্ছে, মেসির জন্য বিদায়ী মানপত্রের খসড়া তৈরি করেই রেখেছে বার্সা, যা প্রেসিডেন্ট বার্তোমেউয়ের ড্রয়ের সংরক্ষিত আছে এখন। গত কয়েকদিন ধরে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে এসব তথ্য উঠে এসেছে। এছাড়া বার্তোমেউয়ের পক্ষ নিয়ে বেশ কয়েকটি কাতালান প্রচারমাধ্যম শিরোনাম করেছে যে, বার্সেলোনার সাম্প্রতিক ব্যর্থতার জন্য মেসির আচরণগত সমস্যাই দায়ী। এমন খবরে বেশ কষ্ট পেয়েছেন মেসি। তবে বার্সা প্রেসিডেন্টের একেবারে উল্টো মত নতুন কোচ রোনাল্ড কোম্যানের। তিনি গণমাধ্যমে সরাসরি বলেছিলেন, নতুন পরিকল্পনা বাস্তবায়নে মেসিকে সঙ্গে নিয়েই এগুতে চান। বিশ্বসেরা খেলোয়াড়কে হাতছাড়া করতে চান না। এ বিষয়ে মেসির সঙ্গে কথাও বলেন কোম্যান। তবে কোচের ভবিষ্যত পরিকল্পনা মনে ধরেনি মেসির। মেসি সরাসরি জানিয়েছিলেন, বার্সায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত দেখছেন। বর্তমান দল নিয়েও অসন্তুষ্ট তিনি। আর এসব কারণেই ২০ বছরের সঙ্গকে ছাড়তে চলেছেন এই আর্জেন্টাইন তারকা। সিদ্ধান্তে অটল থাকলে অচিরেই বার্সার সাবেক খেলোয়াড়ে পরিণত হতে চলেছেন মেসি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি