৪ মে ২০২৬

অবশেষে বাংলাদেশের জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবশেষে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক : শেষ পর্যন্ত কাটলো আফগানিস্তানের বিপক্ষে জয়ের ক্ষরা। ফাইনালের ড্রেস রিহার্সেল ম্যাচে কাবলিওয়াদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টানা চার হারের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ।

দুই দলেরই ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তারপরও চট্টগ্রাম পর্বের শেষ পর্বে গ্যালারী দর্শকে পরিপূর্ণ। টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ৭৫ রানের জুটি গড়েন দুই আফগান ওপেনার। এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান আফিফ হোসেন। ৪৭ রানে সাঁজঘরে ফেরেন হযরতুল্লাহ জাজাই। এরপর নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

সাকিব, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শফিউল নিয়েছেন একটি করে উইকেট। আফগানিস্তান ৭ উইকেটে তোলে ১৩৮ রান। বিপর্যয় দিয়ে শুরু বাংলাদেশেরও। দলের ১২ রানেই সাঁজঘরে দুই ওপেনার।

তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি সাকিব-মুশফিকের। ২৬ রান করে আউট হয়েছেন মুশফিক। মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির ও আফিফ ফিরেছেন দ্রুত। তবে অধিনায়ক সাকিব সামনে থেকে নেতৃত্ব দিলেন দলকে। মোসাদ্দেকের সাথে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি। সাকিব শেষ পর্যন্ত অপরাজিত ৭০ রানে।

মোসাদ্দেকের হার না মানা ১৯। এক ওভার হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। ফাইনালের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিলো টাইগাররা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি