৪ মে ২০২৬

অবরোধের হুমকি অবৈধ—কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম
অবরোধের হুমকি অবৈধ—কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাপ্রেস ডেস্ক:   পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের ঘোষণাকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলের বন্দরগুলো হয় সবার ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, নয়তো এটি কারও জন্যই নিরাপদ হবে না।

ইরানি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজেদের আঞ্চলিক জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের আইনি অধিকার সুনিশ্চিত করা তাদের একটি স্বাভাবিক ও বাধ্যতামূলক কর্তব্য। তারা সাফ জানিয়ে দিয়েছে, শত্রু রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না। তবে তেহরানের নির্ধারিত নিয়মকানুন মেনে অন্যান্য দেশের জাহাজগুলো এই জলপথ ব্যবহার করতে পারবে।

আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটনের আরোপ করা এই বিধিনিষেধকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে ইরান হুঙ্কার দিয়েছে যে তাদের কোনো বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে এই অঞ্চলের আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। মূলত মার্কিন চাপের মুখে নিজেদের সামুদ্রিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান এখন চরম কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি