ন্যান্সির কন্ঠে হিন্দি গান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় গায়িকাদের মধ্য অন্যতম নাজমুন মুনিরা ন্যানসি। বাংলা গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন । এবার প্রথমবারের মতো তার কণ্ঠে শোনা যাবে হিন্দি গান। তার সঙ্গেই এই গানে কণ্ঠ দিয়েছেন প্রেম ইসলাম।
‘ম্যায় হু তেরা’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আয়ুশ দাস।
ন্যানসি বলেন, ‘হিন্দি গান এর আগেও গেয়েছি, তবে প্রফেশনালভাবে মৌলিক গান প্রথমবার গাইলাম। প্রেম এরই মধ্যে ১০০ গান করে ফেলেছে। ওর সঙ্গে গাওয়াটা নতুন অভিজ্ঞতা বলতে পারেন।’ তিনি আরও জানান, সব ঠিক থাকলে ভারতের টি সিরিজ থেকে গানটি প্রকাশ পাওয়ার কথা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি