৬ মে ২০২৬

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বুধবার ২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এরই মধ্যে নয়াপল্টন নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এখনো আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো নয়াপল্টন। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করছেন। বেলা ২টায় দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নয়াপল্টন এলাকায় এসেছেন। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি