নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক : দলীয় চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ফলে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। তবে একই স্থানে রোববার (২৪ নভেম্বর) সমাবেশ করার জন্য চেষ্টা করছে দলটি। অনুমতি মিললে ওইদিনই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, শনিবার সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু, পুলিশ অনুমতি না দেওয়ায় সমাবেশ হচ্ছে না। তবে, রোববার সমাবেশ করার অনুমতির জন্য আমরা চেষ্টা করছি। অনুমতি মিললে ওইদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।
আরো পড়ুন : ক্ষমতাসীন আ’লীগ নিজেদের অপকর্ম বিএনপির ওপর চাপাচ্ছে: রিজভীগত ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারই অংশ হিসেবে শনিবার নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল দলটি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি