যে পথেই হোক, শেখ হাসিনা আর ফিরবেন না’: রাশেদ খান
ফাইল ছবি
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের পলাতক নেতারা যে যা-ই বলুক শেখ হাসিনা আর ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বলেন, ‘আওয়ামী লীগের পলাতক নেতারা যত যা-ই বলুক না কেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না।
সীমান্ত দিয়েও ফিরবেন না, সমুদ্র পথেও ফিরবেন না, আকাশ পথেও ফিরবেন না।'
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক আলোচনাসভায় এ কথা বলেন রাশেদ খান। আমরা বাংলাদেশি সংগঠনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারত সরকারকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, ভারতকে ও মোদি সরকারকে বলব- শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেন না।
তাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়া হোক। আওয়ামী লীগকে ভারতে রাজনীতি করার বৈধতা দেওয়া হোক।
অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান।
এটা কি মামা বাড়ির আবদার? প্রশ্ন করেন রাশেদ খান।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা ঐক্যের প্রশ্নে কোনো বিভেদ চাই না। বিরোধী দলকে বলব- আপনারা কথা-বার্তায় সতর্ক থাকবেন।
সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে কী লাভ? বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। সুতরাং এ নিয়ে নতুনভাবে বিতর্কের কিছু নেই। আপনারা বিএনপিকে আঘাত করতে গিয়ে শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ কিন্তু বড় বড় কথা বলছে।
গোপালগঞ্জে চুয়াত্তরের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করে রাশেদ খান বলেন, ‘সেখানে হাসিনাকে ফেরাতে নিজেরা নিজেরা এখন হানাহানিতে লিপ্ত। গোপালগঞ্জে স্কুল, পেট্রলপাম্প খুলছে না। অতএব গোপালগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকবেন? নাকি দুর্ভিক্ষ ডেকে আনবেন?'
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি