৫ মে ২০২৬

নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম গ্রেপ্তার

বিদেশ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা জাতীয় তদন্ত ব্যুরো (ন্যাব)।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার লাহোরের কোট লাখপাত কারাগারে বাবা নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের পর বাসায় ফেরার পথে মরিয়ম ও তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকে গ্রেপ্তার করা হয়।

ন্যাবের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারাধীন চৌধুরী সুগার মিলের একটি দুর্নীতির মামলায় সংশ্লিষ্টতার দায়ে মরিয়ম নওয়াজ ও ইউসুফ আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাবের চেয়ারম্যানের নির্দেশে চিকিৎসকদের একটি দল গ্রেপ্তার করা দুজনের মেডিকেল চেকআপ সম্পন্ন করবেন। এবং শুক্রবার লাহোরে ন্যাবের আদালতে তাদের তোলা হবে।

চৌধুরী সুগার মিলের ওই দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ন্যাবের হাজিরা দেওয়ার কথা ছিল মরিয়মের। কিন্তু সেখানে হাজির না হয়ে লাহোরের কোট লাখপাত কারাগারে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখান থেকে ফেরার পথে ন্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি