নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স
বাংলাপ্রেস ডেস্ক: চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৯৯১ কোটি টাকার বেশি। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত দেশে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ২১৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৫ শতাংশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ
সঙ্গীত একাডেমি