ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতেই সংলাপ: মাহদি আমিন
বাংলাপ্রেস ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারিআদেশ দেখুন
সোমবার (২৩ নভেম্বর) বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে গণমানুষের অধিকারকে প্রাধান্য দিতে হবে। মানচিত্রদেখুন
তিনি বলেন, সব সময় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে। মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার।
তিনি আরও বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে।
এর আগে, দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারিআদেশ দেখুন
বৈঠকে অংশগ্রহণ করেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ
সঙ্গীত একাডেমি