৭ মে ২০২৬

নভেম্বরে ঘূর্ণিঝড়ের আভাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
নভেম্বরে ঘূর্ণিঝড়ের আভাস

বাংলাপ্রেস ডেস্ক: আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে যে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে এ মাসে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ অন্যান্য বিভাগগুলোয় ৩ থেকে ৬ দিন বৃষ্টি ঝরবে।

অধিদপ্তরের দেওয়া নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বলছে, নভেম্বরেই দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে। এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে চার থেকে পাঁচদিন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে তিন থেকে চারদিন এবং বরিশাল বিভাগে পাঁচ থেকে ছয়দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবওহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে। এ জেলায় ২১ ও ২২ অক্টোবর সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ অক্টোবর; উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা নামে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দেশের কোথাও-কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর, দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি