৪ মে ২০২৬

নূর তালুকদারের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ এএম
নূর তালুকদারের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :  মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নূর তালুকদার। ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে দুই প্রার্থীর সমঝোতা হয়। 

এতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নূর তালুকদার ঘোষণা দিয়ে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে আমি ও আমার দলের কর্মী-সমর্থকরা নাসির উদ্দিন আহমেদ ও তার দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে ভোটারের সমর্থন আদায়ে মাঠে থাকবেন।  

তিনি জানান, নতুন দলের তরুণ সংসদ সদস্য প্রার্থী হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। ট্রাক প্রতীকের গণসংযোগ ও প্রচারণা করতে গিয়ে দেখেছেন, অনুভব করেছেন মানুষ পরিবর্তনের ডাকে সাড়া দিচ্ছে, এই বার্তাকে গ্রহণ করছেন। আগামীর বাংলাদেশ গড়ার সংস্কার কার্যক্রমগুলো বিএনপি-গণঅধিকার পরিষদের লক্ষ্য এক ও অভিন্ন। 

নূর তালুকদার বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে বিএনপির আগে থেকেই সমঝোতা রয়েছে। তা অনুসরণ ও সম্মান জানিয়ে আমি বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাকে সমর্থন জানাচ্ছি। তবে ধানের শীষের বিজয়ের পরে নাসির উদ্দিন আহমেদ যেন তার (আব্দুন নূর তালুকদার ঘোষিত) নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেন।   

নাসির উদ্দিন আহমেদ জানান, নূর তালুকদারের বিএনপির প্রতি এ সমর্থনের যথাযথ মূল্যায়ন করা হবে। সব নির্বাচনি কর্মকাণ্ডে তাকে সম্পৃক্ত ও আগামীর বড়লেখা ও জুড়ী উপজেলা বিনির্মাণে অংশীদারিত্ব দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। 

সভায় উপস্থিত ছিলেন- বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, প্রবাসী বিএনপি নেতা আব্দুস সহিদ, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি বদরুল ইসলাম, ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বড়লেখা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সদস্য রায়হান আহমদ প্রমুখ।  
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি