৫ মে ২০২৬

নুসরাতের সন্তানের পিতা তিনি নন নিখিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নুসরাতের সন্তানের পিতা তিনি নন নিখিল
বাংলাপ্রেস ডেস্ক: মা হতে চলেছেন নুসরত জাহান, এই খবরে ছেয়ে গেছে চারিদিক। সূত্রের খবর ৬ মাসের অন্তঃস্বত্ত্বা নুসরত। তাঁর স্বামী নিখিল জৈনের মতে তিনি এ খবর জানেন না, এ সন্তানের পিতাও তিনি নন। তিনিও এ খবরে হতবাক। 'রঙ্গোলি' শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন নুসরত। প্রায় একবছর ধরে 'রঙ্গোলি' শাড়ির কর্ণধারের সঙ্গে প্রেম করেন নুসরত। এরপর তুরস্কে ২০১৯ এর ১৯ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। বছর ঘোরার আগেই সম্পর্কে চিড় ধরে। গত বছর লকডাউনের সময় থেকেই নিখিলের বাড়ি এসে থেকে নিজের বাড়িতে থাকা শুরু নিজের ব্র্যান্ড 'Youve'লঞ্চে নুসরতের তুলনায় জুনিয়র এক নায়িকার সঙ্গে পরিচয় হয়েছিল নিখিলের। 'Youve'লঞ্চের দিন এই ব্র্যান্ডের পোশাক পরে মার্জার সরণিতেও হেঁটেছিলেন নায়িকা। সেখান থেকেই ভাল লাগার সূত্রপাত। একে অপরকে ডেট করা শুরু করেন। অন্যদিকে সেই নায়িকা এক বন্ধুর সঙ্গে সম্পর্কে ছিলেন। সরস্বতী পুজোর পর পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসেন নায়িকা। 'লালবাজার' ওয়েবসিরিজ মুক্তির পর তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। সূত্রের খবর কিছুদিন আগে সেই নায়িকাকে নিয়েই পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন নিখিল। অন্যদিকে আরেক নায়িকা ত্রিধা চৌধুরির সঙ্গেও তাঁর বন্ডিং সোশ্যাল মিডিয়ায় নজর এড়ায়নি। ত্রিধা ঘুরতে ভালবাসেন, মাঝেমধ্যেই সোলো ট্রিপে বেরিয়ে পড়েন। সব ছবিতে নিখিলের কমেন্ট মাস্ট। শুধু এই দুজনই নয়, টলিউডের এক কাজল কালো চোখের নায়িকার সঙ্গেও নাকি ডেট করছেন তিনি। টলিউডের হাই-প্রোফাইল পরিবারের নায়িকাকেও নুসরতের স্বামীর সঙ্গে বেশ কিছু রিসর্টে দেখা গেছে বলে সূত্রের খবর। ঘনিষ্ঠ মহলে নুসরত-নিখিল দুজনেই দুজনের হতাশার কথা জানিয়েছেন । তবে নিখিল নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, নুসরত তাঁদের আলিপুরের বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকেই নুসরত বা তাঁর পরিবারের কারও সঙ্গেই তাঁর কোনও যোগাযাগ নেই। তাই শুক্রবার সকাল থেকে নুসরতের মা হওয়ার খবরে বাকিদের মতই তিনিও আশ্চর্য হয়েছেন। তবে তিনি এটা নিশ্চিত করে জানিয়েছেন যে নুসরতের সন্তানের পিতা তিনি নন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি