৪ মে ২০২৬

নতুন রুপে আসছে মৌ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নতুন রুপে আসছে মৌ খান

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মৌ খান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বান্ধব’। এই ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা সুজন বড়ুয়া। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। আর ছবিটি প্রযোজনা করেছে অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ কুমার বড়ুয়া ও আবুল বাশার।

এই ছবিতে মৌ খান ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রৌফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, সুমিত, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান আরো অনেকে।

সেন্সর বোর্ড থেকে ‘বান্ধব’ ছবিটির গল্প প্রশংসিত হয়েছে জানিয়ে নির্মাতা সুজন বড়ুয়া বলেন, ‘সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ‘বান্ধব’ ছবিটি ছাড়পত্র পেয়েছে। এছাড়াও সেন্সর বোর্ডের সদস্যরা ছবির গল্পের প্রশংসা করেছেন। এজন্য আমরা পুরো টীম আনন্দিত। আমার বিশ্বাস এই ছবিটি দর্শকদেরও ভালো লাগবে। আমি ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী।

তিনি আরও বলেন, ‘একটি সুন্দর চলচ্চিত্রের জন্য একটি মৌলিক এবং বাস্তব গল্প প্রয়োজন। আর এটাই সুন্দর করে ক্যামেরা বন্দি করে দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। আর একটি বিশেষ শ্রেনীকে প্রশ্ন করতে চেয়েছি জন্মের পর শিশুটি ডার্সবিনে কেন? কি তার অপরাধ’।’

‘বান্ধব’ ছবির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা সুজন বড়ুয়া জানান, ‘ঈদের পর দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে চলচ্চিত্রটির মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আশা করি, সুন্দর চলচ্চিত্রটি সুন্দর ভাবে মুক্তি দিতে পারব। এজন্য আমরা খুব শিঘ্রই প্রচারণাও শুরু করব।’

এ প্রসঙ্গে নায়িকা মৌ খান বলেন, ‘চলচ্চিত্রটিতে কাজ করতে গিয়ে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এই প্রথম নিজেকে নায়িকা হিসাবে না ভেবে, একজন অভিনেত্রী হিসাবে ভাবতে শুরু করি এই ছবির মাধ্যমে। আর গল্পের ৯৫% আমার উপরে।’

তিনি আরও বলেন, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজটি হয়েছে। আমি এমন গল্প নির্ভর আরও ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। আর ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রকে ও পরিচালককে। আশা করি, দর্শকরা হলে গিয়ে ‘বান্ধব’ ছবিটি দেখবেন।’

এদিকে, গত ৫ এপ্রিল সারাদেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় মৌ খান অভিনীত ছবি ‘প্রতিশোধের আগুন’। এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটলো মৌ খানের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক জায়েদ খান। এই ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মোহাম্মদ আসলাম।

এছাড়াও মৌ খান অভিনীত আরও একটি চলচ্চিত্র অপেক্ষায় রয়েছে। এটি হলো শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরি’। এরই মধ্যে ছবিটির কাজ শেষ করেছে। খুব শিঘ্রই ছবিটি মুক্তি পাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি