নতুন মিউজিক ভিডিওতে সানাই!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত সমালোচিত মডেল সানাই এবার হাজির হয়েছেন নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে। রেইন মিউজিকের ব্যানারে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী আজাদের নতুন গান প্রেমের নেশায়। গানটিতে সানাই'র সঙ্গে মডেল হয়েছেন অপরাধীখ্যাত মডেল আনান। প্রেমের নেশায় গানটির কথা লিখেছেন সোহেল মাসুদ এবং সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন কণ্ঠ শিল্পী আজাদ নিজেই।
আজাদ বলেন, এই গানটি আমার আগের গানগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন। আশা করছি শ্রোতারা নতুন চমক পাবেন। সানাইকে নিয়ে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাকে স্রেফ একজন মডেল হিসেবে কাস্ট করেছি। আর আমাদের কাজটিও পরিচ্ছন্ন। তাই এখানে কারো কিছু বলার থাকবে বলে আমার মনে হয় না। উল্লেখ্য একই ব্যানারে সানাই অভিনীত আরেকটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি