৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন মাইলফলকের পথে লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
নতুন মাইলফলকের পথে লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলন

লস অ্যাঞ্জেলেসের ৪০তম সম্মেলন নতুন ইতিহাস গড়তে যাচ্ছে

ছাবেদ সাথী, লস অ্যাঞ্জেলেস থেকে: উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) লস অ্যাঞ্জেলেসের ৪০তম সম্মেলন নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। অন্যান্যবারের চেয়ে এবারে একটু ব্যতিক্রম সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতারা। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। আজ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অধিকাংশ শিল্পী কলা-কুশলী ও ফোবানাপ্রেমীরা ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে এসে পৌছেছেন। বাকিরা আগামীকালের মধ্যেই এসে পৌঁছাবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন মাইলফলক অর্জনের প্রচেষ্টায় এগিয়ে চলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)।  'উত্তরণের পথে আগামীর প্রত্যয়ে প্রবাস বাংলাদেশ' শীর্ষক শ্লোগানে এবার বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনাসহ ব্যতিক্রমী সম্মেলনের আশা করছেন আয়োজকরা।
এবারের সম্মেলনে থাকছে শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫:০০ – রাত ১১:০০ প্রদর্শনী বলরুম সার্কেল, সন্ধ্যা ৭:৩০ – রাত ১১:০০ উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা–১ সিয়েরা বলরুম। শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ – রাত ১১:০০ প্রদর্শনীবলরুম সার্কেল, সকাল ১০:০০ – দুপুর ১২:০০ নির্বাহী কমিটির (ইসি) সভা সেলন ৬ এবি, দুপুর ১২:৩০ – ২:৩০ হলিউড রেড কার্পেট লাঞ্চ সিয়েরা বলরুম এ ও বি, দুপুর ১:০০ – বিকেল ৫:০০ মেডিকেল সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্লিনিক হিরো রুম, দুপুর ২:০০ – বিকেল ৫:৩০    নারী ক্ষমতায়ন সেমিনার অর্কিড রুম, দুপুর ২:০০ – বিকেল ৫:০০ কবিতা পাঠ ও বইমেলা ক্লাব রুম, দুপুর ২:০০ – বিকেল ৫:০০ খালেদ মুহিউদ্দিনের সঙ্গে মিডিয়া আলোচনা সেলন ৬ এবি, বিকেল ৪:৩০ – রাত ১১:০০ সাংস্কৃতিক সন্ধ্যা–২ সিয়েরা বলরুম।
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ – রাত ১১:০০    প্রদর্শনী বলরুম সার্কেল, সকাল ১০:০০ – বিকেল ৫:৩০ নির্বাহী কমিটির (ইসি) সভা    ক্লাব রুম, সকাল ১১:০০ – দুপুর ১:০০ বিশ্বে এআই ও সেমিকন্ডাক্টর সেমিনার    হিরো রুম, দুপুর ১২:০০ – বিকেল ৫:৩০    যুব কর্মসূচি    সেলন ৬এবি, দুপুর ২:০০ – বিকেল ৫:০০মেডিকেল সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্লিনিক    হিরো রুম, দুপুর ১২:০০ – বিকেল ৪:০০ কবিতা পাঠ ও বইমেলা অর্কিড রুম, বিকেল ৪:০০ – ৫:৩০ ইউএস বিবিএফ সেমিনারঅর্কিড রুম, বিকেল ৪:৩০ – রাত ১১:০০ সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা–৩ সিয়েরা বলরুম।
কন্ঠশিল্পী নকিব খান ও রবি চৌধুরীর নেতৃত্বে একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, কাব্য জলসা, সাহিত্যালোচনা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা,তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, কারুপণ্য শিল্পের প্রদর্শনী ও বর্ণীল ফ্যাশন শো থাকছে এবারের সম্মেলনে।
যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ৫/৭ হাজার প্রবাসী বাংলাদেশিরা এবারের লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদী।
৪০তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ক্যালিফোর্নিয়া অনেক দুরের যাত্রা হলেও ইতোমধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে  রেকর্ড গড়েছে। প্রায় ৭০টিরো বেশি সংগঠন ইতোমধ্যে তালিকাভুক্তি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশগ্রহণকারী কলা-কুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন বলে আশা করছেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল ও সচিব খালেদ আহমেদ রউফ।
ফোবানার ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নাল আবেদীন জানান, আগামী লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির শতাধিককর্মীরা দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন, এবারের ফোবানাকে ইতিহাসে স্বাক্ষী বানাতেই এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি