নতুন হত্যা মামলায় পলকসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পৃথক হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অপর দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার মো. শহীদুল্লাহ।
পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পলক, মনিরুল, আবুল হাসান ও শহিদুল্লাহকে আজ সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাঁদের রাখা হয় আদালতের হাজতখানায়। সকাল ১০টার পর তাঁদের হাজতখানা থেকে আদালতে তোলা হয়।
গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। আর গত ২১ এপ্রিল গ্রেপ্তার হন মনিরুল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি