৪ মে ২০২৬

নতুন ব্যবসায় সানি লিওন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নতুন ব্যবসায় সানি লিওন

বিনোদন ডেস্ক : কোন না কোন ভাবে আলোচনায় থাকেন পর্ন তারকা সানি লিওন। তার খোলামেলা পোশাক আর সাহসী মনোভাব সব সময়ই তাকে আলোচনায় থাকতে সাহায্য করেছে। আর তাই, পর্ন ছবি থেকে শুরু করে কনডমের বিজ্ঞাপন- সব কিছুতেই সাবলীলভাবে কাজ করেছেন আগে। এবার অন্তর্বাসের ব্যবসায় নামলেন সানি। তার সেই প্রতিষ্ঠানের নাম ‘ইনফেমাস’। সোমবার মুম্বইতে অন্তর্বাসের ব্র্যান্ড ‘ইনফেমাস’ চালু করেন তিনি।

সানি জানিয়েছেন তার ব্র্যান্ডে মূলত অন্তর্বাস ও কিছু লাউঞ্জ ওয়্যার পাওয়া যাবে। এর আগে সানি নিজের কসমেটিক ব্র্যান্ড ‘স্টারস্ট্রাক বাই সানি লিওন’ নিয়ে এসেছিলেন। সুতরাং ব্যবসায় সানি নতুন নন। ব্যবসাটা তিনি ভালোই বোঝেন। তবে তার তার স্বামী ড্যানিয়েল ব্যবসাটা আরো ভালো সামলাতে পারে বলে সানি মনে করেন। খোলামেলা পোশাক নিয়ে প্রশ্ন করা হলে সানি বলেন, আমি সব সময়ই নিজের পছন্দে খেতে এবং পরতে বিশ্বাসী। ইচ্ছে হলে যেমন টি-শার্ট, জিন্স পরি, সোয়েটারও পরি। কে, কী বলল তাতে কী যায় আসে?

তার পরবর্তী সিনেমার ব্যাপারে সানি জানান যে তিনি এখন অর্জুন পাটিয়ালার কাজ নিয়ে ব্যস্ত। আরেকটি ছবি আছে হাতে, নাম ‘কোকাকোলা’। সানি জানান,এই ছবিটি সম্ভবত এই বছরেই মুক্তি পাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি