৫ মে ২০২৬

নতুন বছরে প্রথম মাঠে নামবেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নতুন বছরে প্রথম মাঠে নামবেন মেসি
বাংলাপ্রেস ডেস্ক: গত মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফ খেলার সুযোগ পায়নি মেসির দল ইন্টার মায়ামি। তাই মেসির মৌসুমটা একটু আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। লম্বা ছুটিই পেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। নানা জায়গায় বেড়ানো শেষে ছুটির শেষ ভাগটায় রোজারিওতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই ছিলেন। সেখান থেকে গতকাল ফিরেছেন মায়ামির প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে। রোজারিও থেকে সরাসরি ফোর্ট লডারডেল বিমানবন্দরে নামেন মেসি। সেখানেই তিনি মায়ামির সতীর্থদের সঙ্গে যোগ দেবেন। মায়ামির হয়ে শুধু যুক্তরাষ্ট্রের ফুটবলের নতুন মৌসুমের প্রস্তুতিই নয়, এ বছর যুক্তরাষ্ট্রেই হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতিও নেবেন তিনি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি