৬ মে ২০২৬

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক
বাংলাপ্রেস ডেস্ক: গ্রিস সীমান্তবর্তী নর্থ মেসিডোনিয়ায় একটি হাইওয়ে থেকে ৬৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। নিয়মিত টহলের সময় তাদের আটক করে পুলিশ। সোমবার একটি ট্রাক থেকে ওই ৬৪ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। তবে ট্রাকের ড্রাইভার পলাতক আছে। মঙ্গলবার পুলিশের দেওয়া বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে, আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে এবং প্রত্যর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তথাকথিত বলকান অভিবাসন রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তও করোনাভাইরাস মহামারির জন্য এই বছরের শুরুতে বন্ধ করা হয়। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় মানব-পাচার অব্যাহত রয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতি বছরই বহু বাংলাদেশি এসব পথে ইউরোপে যাওয়ার চেষ্টায় প্রাণ হারাচ্ছেন। অনেককেই মানব পাচারকারীদের হাতে বন্দি হয়ে মোটা অংকের মুক্তিপণ দিতে হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি