৮ মে ২০২৬

নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক:  নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশের ধারাবাহিক অভিযানে এবার অস্ত্র ও গোলাবারুদসহ সোহেলের খালা ও আরেক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই দুই নারী হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের স্ত্রী ফিরোজা (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)। সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর। তিনি বলেন, গত ২১ জুলাই রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ধারাবাহিকতায় রোববার (২৭ জুলাই) রায়পুরা থানা পুলিশ শ্রীনগর ইউনিয়নে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের টিনের বেড়ার সঙ্গে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শটগানের ৫টি কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি লোহার রাম দা উদ্ধার করে। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি