৯ মে ২০২৬

নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার (১৬ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে কালাদরাপ ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, যুবদলের বহিষ্কৃত নেতা তারেকের ব্যক্তিগত কার্যালয় তার সহযোগিতায় ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনার পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু লোকজনের সহযোগিতায় এ হামলার দায় চাপানো হয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের ওপর। এসময় অফিসের ভিতরে থাকা খালেদা জিয়া, তারেক রহমান ও শাহজাহান এমপির ছবি ভাঙচুর করে। পরবর্তীতে এ ঘটনা স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যম’সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে। যার সাথে যুবদলের নেতাকর্মীদের কোনে সংশ্লিষ্টতা নেই। এ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার ও হামলায় জড়িত অনুপ্রবেশকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানিয়েছেন বক্তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন, কালাদরাপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামাল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহের মিয়া, চরমটুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ হোসেন সাকিব, কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. জুয়েল ও একই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ’সহ বিভিন্ন নেতাকর্মীরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি