৭ মে ২০২৬

নোয়াখালীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম
নোয়াখালীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬

 

বাংলাপ্রেস ডেস্ক: নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- সিএনজি চালক শাহআলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, সিএনজি যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশ্যে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে যায়। সিএনজিটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা তিন যাত্রী ও পরে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরও একজন যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পরপর ট্রাকটি আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানান, সিএনজিটি সোজা এসে ট্রাকের নিচে ঢুকে যায়। পরবর্তীতে ট্রাক চালক ট্রাক না থামিয়ে প্রায় দুই শত গজের মতো গাড়িটি চালিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা গতিরোধ করে গাড়িটি আটক করতে সক্ষম হয়।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থলে ৩ জন ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ২ জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও ১ জন মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান করে। সিএনজিতে থাকা চালকসহ ৬ জনই মারা গেছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে।

ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি