নোয়াখালীতে সংস্কারের মধ্যদিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালী প্রতিনিধি: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার (১ মার্চ) বেলা সোয়া ১১টায় নোয়াখালী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় সমাবেশে সুজন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক সম্পাদক আবু নাছের মঞ্জু, বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন নসু, সাংবাদিক মাহবুবুর রহমান, নারী নেত্রী নাছিমা মুন্নি, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিদা পারভীন সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা নোয়াখালীসহ সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে সমাজ বিনির্মাণের দাবি জানান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি