৮ মে ২০২৬

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,আটক ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,আটক ৪
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মিরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে মিছিল করে তারা। পরে চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মি জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। স্থানীয়রা জানায়, বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। স্থানীয় নেতা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবব্ধ বলে স্লোগান দিয়ে মিছিল শেষ করে। বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহৃ বয়ে বেড়াচ্ছে লাখ-লাখ নিরপরাধ মানুষ। কিন্ত স্থানীয় প্রশাসনের গাফিলতিতে তাদের দলের নিষিদ্ধ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা প্রকাশ্যে মিছিল করার সাহস দেখাচ্ছে। এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি