১০ মে ২০২৬

নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারাদেশে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ নোয়াখালীর একটি দল সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতের দিকে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আলাইয়ারপুর ইউনিয়নেপরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো.গিয়াস উদ্দিন পাটোয়ারীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি